ঢাকা, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬, ৮:৫৪ অপরাহ্ন

খাতভিত্তিক লেনদেনের শীর্ষে ওষুধ খাত

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সমাপ্ত সপ্তাহে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ওসুধ-রসায়ন খাতে। গত সপ্তাহে ডিএসইতে মোট লেনদেনের ১২.৭ শতাংশ রয়েছে ওষুধ খাতের অবদান।

ইবিএল সিকিউরিটিজের বাজার পরযালোচনায় এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, খাতভিত্তিক লেনদেনের দ্বিতীয় স্থানে রয়েছে ব্যাংক খাত। এই খাতে ১১.৫ শতাংশ লেনদেন হয়েছে।

তৃতীয় সর্বোচ্চ বস্ত্র খাতে ১০.৮ শতাংশ লেনদেন হয়েছে।

খাতভিত্তিক লেনদেনের মধ্যে- প্রকৌশল খাতে ১০ শতাংশ, খাদ্য খাতে ৭.৫ শতাংশ, আইটি খাতে ৭.৪ শতাংশ, বিবিধ খাতে ৬.৭ শতাংশ, জীবন বীমা খাতে ৫.৭ শতাংশ, জ্বালানি-বিদ্যুৎ খাতে ৫.১ শতাংশ, সাধারণ বীমা খাতে ৪.৪ শতাংশ,কাগজ খাতে ৩.৬ শতাংশ, টেলিকমিউনিকেশন খাতে ২.৭ শতাংশ, আর্থিক খাতে ২.৬ শতাংশ, সেবা-খাতে ১.৭ শতাংশ, সিরামিক খাতে ১.৭ শতাংশ, ভ্রমণ-অবকাশ খাতে ১.৬ শতাংশ, সিমেন্ট খাতে ১.৩ শতাংশ, ট্যানারি খাতে ১.১ শতাংশ, মিউচ্যুয়াল ফান্ড খাতে ১.১ শতাংশ ও পাট খাতে দশমিক ৭ শতাংশ লেনদেন হয়েছে।

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন