চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) আগস্ট মাসের লেনদেনের ওপর ভিত্তি করে শীর্ষ ১০ ব্রোকারেজ হাউজের তালিকা প্রকাশ করেছে। আগস্ট মাসে ১০ ব্রোকারেজ হাউজের মধ্যে শীর্ষে অবস্থান করছে ব্রাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেড।
সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, আগস্ট মাসে তালিকার দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেড এবং তৃতীয় অবস্থানে রয়েছে শাহজালাল ইসলামী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড।
এছাড়া শীর্ষ ১০ ব্রোকারেজ হাউজের তালিকায় রয়েছে- ইউসিবি স্টক ব্রেকারেজ লিমিটেড, আইসিবি সিকিউরিটিজ ট্রেডিং কোম্পানি, মার্চেন্ট সিকিউরটিজ, সিটি ব্রোকারেজ লিমিটেড, আইডিএলসি সিকিউরিটিজ, ব্যাংক এশিয়া সিকিউরিটিজ ও ইবিএল সিকিউরিটিজ লিমিটেড।


















