ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে এসেছে রূপালী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।
এদিন কোম্পানিটির দর আগের দিনের তুলনায় ৯ টাকা ৫০ পয়সা বা ৯.৯৯ শতাংশ বেড়েছে।
আজ কোম্পানিটির শেয়ার সর্বশেষ ১০৪ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়।
দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের দর বেড়েছে আগের দিনের তুলনায় ১৬ টাকা ৭০ পয়সা বা ৯.৯৮ শতাংশ।
ইনটেকের ৪ টাকা ১০ পয়সা বা ৯.৯৫ শতাংশ দর বৃদ্ধি হওয়ায় শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে।

এছাড়া, আজ ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে ই-জেনারেশনরে ৯.৭২ শতাংশ, সানলাইফ ইন্স্যুরেন্সের ৯.৫৯ শতাংশ, বিবিএস ক্যাবলসের ৯.৫২ শতাংশ, সিএপিএমবিডিবিএল মিউচ্যুয়াল ফান্ডের ৯.৪৭ শতাংশ, আইপিডিসি ফিন্যান্সের ৯.০৯ শতাংশ, জিকিউ বলপেনের ৮.০৯ শতাংশ ও সিএপিএম আইবিবিএল মিউচ্যুয়াল ফান্ডের ৭.৫৯ শতাংশ দর বেড়েছে।


















