ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার ১৪৫টি কোম্পানির দরপতন হয়েছে। এদিন সবচেয়ে বেশি দরপতন হয়েছে এইচ.আর টেক্সটাইল লিমিটেডের।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ শেয়ারটির দর ২ টাকা ৭০ পয়সা বা ৮.৮২ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ২৭ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়।
দরপতন তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ফ্যাস ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড । আজ কোম্পানিটির দর ১০ পয়সা বা ৬.২৫ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ১ টাকা ৫০ পয়সা লেনদেন হয়।
দরপতন তালিকার তৃতীয় স্থানে রয়েছে সাফকো স্পিনিং মিলস । আজ কোম্পানিটির দর ৫.৫৯ শতাংশ কমেছে।
দরপতনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- এসএস স্টিলের ৩.৫৭ শতাংশ, এপোলো ইস্পাতের ৩.৪৪ শতাংশ, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ৩.৪৪ শতাংশ, বিকন ফার্মার ৩.৪২ শতাংশ, আরএকে সিরামিকসের ৩.৩৪ শতাংশ ও সি অ্যান্ড এ টেক্সটাইলের ৩.৩৩ শতাংশ দর কমেছে।