পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বঙ্গজের শেয়ার দর লাফিয়ে লাফিয়ে বাড়ছে। কোম্পানিটির এমন অস্বাভাবিক শেয়ার দর বৃদ্ধির এবং লেনদেনের কারণ জানতে চেয়ে ডিএসই কোম্পানিটিকে ১ সেপ্টেম্বর চিঠি পাঠায়। কোম্পানিটির পক্ষ থেকে ডিএসইর চিঠির জবাব দেয়া হয়নি।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, বঙ্গজের শেয়ার দর গত ৪ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর পরযন্ত ধারাবাহিকভাবে বাড়ছে। এই সময়ে শেয়ারটির দর ১১০ টাকা ১০ পয়সা থেকে ১৪১ টাকা ৩০ পয়সা পরযন্ত বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ এই সময়ে শেয়ারটির দর ৩১ টাকা ২০ পয়সা বা ২৮ শতাংশ বেড়েছে।
কোন কারণ ছাড়াই কোম্পানিটির এমন দর বৃদ্ধিকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কতৃপক্ষ।