পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি জিএসপি ফিন্যান্স প্রথম ও দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
প্রথম প্রান্তিক (জানুয়ারি–মার্চ,২০২৫)
কোম্পানিটি হিসাব বছরের প্রথম প্রান্তিকে কনসুলেটেড লোকসান করেছে ১ টাকা ৯৭ পয়সা। আগের বছর একই সময় কনসুলেটেড ১ টাকা ১১ পয়সা লোকসান করেছিল। আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২ টাকা ৬৩ পয়সা।
দ্বিতীয় প্রান্তিক (জানুয়ারি–জুন,২৫)

জিএসপি ফিন্যান্স বছরের দ্বিতীয় প্রান্তিকে শেয়ার প্রতি কনসুলেটেড লোকসান করেছে ২ টাকা ৮৩ পয়সা। আগের বছর কোম্পানিটি ১ টাকা ৬৭ পয়সা লোকসান করেছিল।
কোম্পানিটির বছরের ৬ মাসে (জানুয়ারি-জুন,২৫) কনসুলেটেড লোকসান দাঁড়িয়েছে ৪ টাকা ৮০ পয়সা। আগের বছর লোকসান ছিল ৩ টাকা ১৬ পয়সা।
৩০ জুন,২০২৫ সমাপ্ত সময়ে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) কনসুলেটেড ছিল ২০ পয়সা।


















