ঢাকা, শুক্রবার, ৬ মার্চ ২০২৬, ১০:১১ অপরাহ্ন

ইনটেক সহ দর বৃদ্ধির শীর্ষ তালিকায় যারা

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বুধবারও (৩ সেপ্টেম্বর) দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে এসেছে ইনটেক লিমিটেড। এদিন কোম্পানিটির দর আগের দিনের তুলনায় ৩ টাকা ৭০ পয়সা বা ৯.৮৭ শতাংশ বেড়েছে।

আজ কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৪১ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা বিডিকম অনলাইনের দর বেড়েছে আগের দিনের তুলনায় ২ টাকা ৪০ পয়সা বা ৭.৮৯ শতাংশ।

গোল্ডেন সনের ৯০ পয়সা বা ৭.৩২ শতাংশ দর বৃদ্ধি হওয়ায় শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে।

এছাড়া, আজ ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে ফু-ওয়াং সিরামিক ৭.২৯ শতাংশ, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড ৬.৪৫ শতাংশ, পপুলার লাইফ মিউচ্যুয়াল ফান্ড ৬.৪৫ শতাংশ, মুন্নু সিরামিকস ৫.৩৪ শতাংশ, সোনালী পেপার ৫.২৮ শতাংশ, এবি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড ৪.৮৭ শতাংশ দর বেড়েছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন