ঢাকা, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ৯:৩১ পূর্বাহ্ন

৬ মাস পর সাফকো স্পিনিংয়ের উৎপাদন চালু

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সাফকো স্পিনিং মিলস দীর্ঘ ৬ মাস পর উৎপাদনে ফিরেছে। রবিবার ৩১ আগস্ট কোম্পানিটি পুনরায় উৎপাদন শুরু করেছে।

এর আগে গত ৩০ আগস্ট পরযন্ত কোম্পানিটির উৎপাদন বন্ধ ছিল।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি এবং স্থানীয় বাজারে বস্ত্র খাতের কাঁচামালের উচ্চমূল্যের কারণে কোম্পানিটি তাদের লোকসান কাটিয়ে উঠতে পারেনি। এমতাবস্থায় কোম্পানির ম্যানেজমেন্টে এর আগে আড়াই মাস উৎপাদন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল।

এর আগে গত ৩ ফেব্রুয়ারি সাফকো স্পিনিংয়ের কারখানা পরিদর্শনে গিয়ে বন্ধ পায় ডিএসইর তদন্ত দল।

এরপর ১২ ফেব্রুয়ারি সাফকো স্পিনিং কর্তৃপক্ষ জানায়, তারা কোম্পানির লোকসান কমানোর জন্য গত ১ ফেব্রুয়ারি উৎপাদন বন্ধ করে দিয়েছে। যা দুই মাস বন্ধ থাকবে। এরপরে পরিস্থিতির উন্নতি হলে, পূণরায় উৎপাদন শুরু করা হবে।

উল্লেখ্য, সাফকো স্পিনিং মিলসের চলতি অর্থবছরের ৬ মাসের (জুলাই-ডিসেম্বর ২০২৪) ব্যবসায় ১১৬ শতাংশ পতন হয়েছে।

কোম্পানিটির চলতি অর্থবছরের ৬ মাসে শেয়ারপ্রতি লোকসান হয়েছে (৩.০৯) টাকা। যার পরিমাণ এর আগের বছরের একই সময়ে হয়েছিল মুনাফা ২.৯৯ টাকা।

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ