পুঁজিবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানি গত ৩১ ডিসেম্বর,২০২৪ সমাপ্ত অর্থবছরের ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানি দুইটি হচ্ছে- ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স ও ঢাকা ব্যাংক লিমিটেড।
সূত্র মতে, কোম্পানিগুলো সমাপ্ত হিসাববছরের ঘোষিত নগদ লভ্যাংশ বাংলাদেশ ইলেকট্রিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্কের (বিইএফটিএন) মাধ্যমে বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য, ৩১ ডিসেম্বর,২০২৪ সমাপ্ত অর্থবছরে ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স ১০ শতাংশ নগদ, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স ৫ শতাংশ নগদ, ঢাকা ব্যাংক ১০ শতাংশ লভ্যাংশ দিয়েছে। এর মধ্যে ৫ শতাংশ নগদ।