ঢাকা, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ৯:২৯ পূর্বাহ্ন

কে অ্যান্ড কিউ এলপিজি বিক্রি করবে

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি কে অ্যান্ড কিউ লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) খুচরা বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটি ডাকশিপারা ধামরাইল ইউনিটের এলপিজি বিক্রি করবে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আজ ২ সেপ্টেম্বর থেকে কোম্পানিটি এলপিজি খুচরা বিক্রি করবে।

কোম্পানিটি আশা করছে এলপিজি খুচরা বিক্রি করলে তাদের রাজস্ব বাড়বে।

উল্লেখ্য, কে অ্যান্ড কিউ ২০২৪ সালে শেয়ারহোল্ডারদের ৫ শতাংশ লভ্যাংশ দিয়েছে। মঙ্গলবার কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৩৮৪ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হচ্ছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ