ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার লেনদেনের দুই ঘণ্টার মধ্যে বিক্রেতা শূন্য হয়ে পড়েছে ৪ কোম্পানির শেয়ারে। এতে কোম্পানিগুলো হল্টেড হয়ে মূল্য স্পর্ষ করছে সার্কিট ব্রেকারে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হচ্ছে- ইনটেক লিমিটেড, দেশ গার্মেন্টস, বঙ্গজ, বে-লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।
জানা গেছে, সোমবার বেলা ১২টা পরযন্ত ডিএসইতে ইনটেকের স্ক্রিনে ৫ লাখ ৫৭ হাজার ৭৩১টি শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য রয়েছে। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৩৪ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়।
আলোচ্য সময়ে দেশ গার্মেন্টসের স্ক্রিনে ৭৩ হাজার ২৩১টি শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য রয়েছে।আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ১৪০ টাকা দরে লেনদেন হয়।

একই সময় বঙ্গজ ও বে-লিজিংয়ের স্ক্রিনে অসংখ্য ক্রেতা থাকলেও বিক্রেতা নেই।


















