পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্কস ও সিনোবাংলা ইন্ডাস্ট্রিজের শেয়ার দর লাফিয়ে লাফিয়ে বাড়ছে। কোম্পানি দুইটির এমন অস্বাভাবিক শেয়ার দর বৃদ্ধির এবং লেনদেনের কারণ জানতে চেয়ে ডিএসই কোম্পানি দুইটিকে চিঠি পাঠায়। এর জবাবে কোম্পানি দুইটি জানায় কোন রকম মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক
কোম্পানিটির শেয়ার দর গত ৩ আগস্ট থেকে ৩১ আগস্ট পরযন্ত ধারাবাহিকভাবে বাড়ছে। এই সময়ে শেয়ারটির দর ৪২ টাকা ৪০ পয়সা থেকে ১০৪ টাকা ৬০ পয়সা পরযন্ত বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ আলোচ্য সময়ে শেয়ারটির দর ৬২ টাকা ২০ পয়সা বা ১৪৭ শতাংশ বেড়েছে।
সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ
কোম্পানিটির শেয়ার দর গত ৩ আগস্ট থেকে ৩১ আগস্ট পরযন্ত ধারাবাহিকভাবে বাড়ছে। এই সময়ে শেয়ারটির দর ৪২ টাকা ৮০ পয়সা থেকে ৫৮ টাকা ১০ পয়সা পরযন্ত বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ আলোচ্য সময়ে শেয়ারটির দর ১৫ টাকা ৩০ পয়সা বা ৩৬ শতাংশ বেড়েছে।
কোন কারণ ছাড়াই কোম্পানি দুইটির এমন দর বৃদ্ধিকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কতৃপক্ষ।