ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় উঠে এসেছে তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসি। কোম্পানিটির আজ ২৮ কোটি ৮৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
সূত্র জানায়, আজ ডিএসইতে কোম্পানিটির ৫ হাজার ৫০১ বার হাতবদল হয়েছে।
লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ। কোম্পানিটির ২৫ কোটি ২৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ওরিয়ন ইনফিউশন ২৩ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে সিনোবাংলা ইান্ডাস্ট্রিজ ২২ কোটি ২৪ লাখ, সিটি ব্যাংক ১৯ কোটি ১১ লাখ, সোনালী পেপার ১৭ কোটি ৬৩ লাখ, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ১৬ কোটি ৭৬ লাখ, রবি আজিয়াটার ১৬ কোটি ৬১ লাখ, আলিফ ইন্ডাস্ট্রিজের ১৬ কোটি ১৬ লাখ ও পপুলার লাইফ ইন্স্যুরেন্সের ১৫ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।



















