ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রবিবার লেনদেনের এক ঘণ্টার মধ্যে বিক্রেতা শূন্য হয়ে পড়েছে ৪ কোম্পানির শেয়ারে। এতে কোম্পানিগুলো হল্টেড হয়ে মূল্য স্পর্ষ করছে সার্কিট ব্রেকারে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হচ্ছে- বে-লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট, ইভিন্স টেক্সটাইল, ইনটেক ও আমরাটেক লিমিটেড।
জানা গেছে, রবিবার বেলা ১১টা পরযন্ত ডিএসইতে বে-লিজিংয়ের স্ক্রিনে ১৪ লাখ ৪৪ হাজার ৬৯৬টি শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য রয়েছে। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৪ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়।
আলোচ্য সময়ে ইভিন্স টেক্সটাইলের স্ক্রিনে ১ লাখ ৮২ হাজার ৭৬০টি শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য রয়েছে।আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ১১ টাকা দরে লেনদেন হয়।
একই সময় ইনটেক ও আমরা টেকের স্ক্রিনে অসংখ্য ক্রেতা থাকলেও বিক্রেতা নেই।