ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রবিবার (৩১ আগস্ট) মূল্য সূচকের বড় উত্থান হয়েছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্য সূচক ৭৬ পয়েন্ট বেড়েছে। আর এই উত্থানের পেছনে বড় ভূমিকা রেখেছে ১০ কোম্পানি।
লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেড সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হচ্ছে-ব্রাক ব্যাংক, ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ, বিএটিবিসি, স্কয়ার ফার্মা, রেনাটা, গ্রামীণফোন, পূবালী ব্যাংক, ইসলামী ব্যাংক, রবি আজিয়াটা ও ওরিয়ন ফার্মা লিমিটেড।
ব্রাক ব্যাংক
সূচক বৃদ্ধিতে সর্বোচ্চ অবদান রেখেছে ব্রাক ব্যাংক পিএলসি। ব্রাক ব্যাংকের অবদান ২০.০৬ পয়েন্ট। কোম্পানিটির আজ ৫ টাকা ১০ পয়সা বা ৭.১৪ শতাংশ দর বেড়েছে। কোম্পানিটির শেয়ার আজ সর্বশেষ ৭৬ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়।
ওয়ালটন হাইটেক
সূচক বৃদ্ধিতে দ্বিতীয় সর্বোচ্চ অবদান রেখেছে ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ। কোম্পানিটির অবদান ১৭.০৪ পয়েন্ট। কোম্পানিটির আজ ৩৯ টাকা ৪০ পয়সা বা ৮.৭৩ শতাংশ দর বেড়েছে। কোম্পানিটির শেয়ার আজ সর্বশেষ ৪৯০ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়।
বিএটিবিসি
ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি আজ ডিএসই সূচক বৃদ্ধিতে ৩.৯৮ পয়েন্ট অবদান রেখেছে। আজ ডিএসইতে শেয়ারটির দর ৭ টাকা ৬০ পয়সা বা ২.৬২ শতাংশ বেড়ে ২৯৭ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়।
এছাড়াও রবিবার সূচকের বড় উত্থানের পেছনে ছিল আরও ৭ কোম্পানি। কোম্পানিগুলোর মধ্যে স্কয়ার ফার্মা ২.৭৫ পয়েন্ট, রেনাটা ২.৫৪ পয়েন্ট, গ্রামীণফোন ২.৪৭ পয়েন্ট, পূবালী ব্যাংক ২.৪০ পয়েন্ট,ইসলামী ব্যাংক ২.৩৫ পয়েন্ট, রবি ২.১১ পয়েন্ট ও ওরিয়ন ফার্মা ২.১০ পয়েন্ট অবদান রেখেছে।