ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে রবিবার ৩৬টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। কোম্পানিগুলোর মোট ৩৬ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ওরিয়ন ইনফিউশন লিমিটেডের। এদিন কোম্পানিটির ৮ কোটি ৬১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে
প্যারামাউন্ট টেক্সটাইল ৫ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার লেনদেন করে দ্বিতীয় স্থানে রয়েছে।
ব্রাক ৫ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে।
অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে- ফাইন ফুডসের ৪ কোটি ১৩ লাখ, লিগ্যাসি ফুটওয়্যারের ৩ কোটি, সী পার্ল বীচের ৩ কোটি ও ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ১ কোটি ১৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।



















