ঢাকা, বুধবার, ৪ মার্চ ২০২৬, ৫:০১ অপরাহ্ন

ওয়াটা কেমিক্যালের ৩০ শতাংশ দর বৃদ্ধি, ডিএসইর সতর্কবার্তা

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ওয়াটা কেমিক্যালের শেয়ার দর লাফিয়ে লাফিয়ে বাড়ছে। কোম্পানিটির এমন অস্বাভাবিক শেয়ার দর বৃদ্ধির এবং লেনদেনের কারণ জানতে চেয়ে ডিএসই কোম্পানিটিকে ৩১ আগস্ট চিঠি পাঠায়। এর জবাবে কোম্পানিটি জানায় কোন রকম মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই কোম্পানিটির শেয়ার দর বাড়ছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ওয়াটা কেমিক্যালের শেয়ার দর গত ৩ আগস্ট থেকে ২৮  আগস্ট পরযন্ত ধারাবাহিকভাবে বাড়ছে। এই সময়ে শেয়ারটির দর ১২২ টাকা ২০ পয়সা থেকে ১৫৯ টাকা ২০ পয়সা পরযন্ত বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ এই সময়ে শেয়ারটির দর ৩৭ টাকা বা ৩০  শতাংশ বেড়েছে।

কোন কারণ ছাড়াই কোম্পানিটির এমন দর বৃদ্ধিকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কতৃপক্ষ।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন