ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ রবিবার (৩১ আগস্ট) দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে এসেছে ইভিন্স টেক্সটাইল লিমিটেড।
এদিন কোম্পানিটির দর আগের দিনের তুলনায় ১ টাকা বা ১০ শতাংশ বেড়েছে।
আজ কোম্পানিটির শেয়ার সর্বশেষ ১১ টাকা দরে লেনদেন হয়।
দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা রহিমা ফুড কর্পোরেশনের দর বেড়েছে আগের দিনের তুলনায় ১৩ টাকা ৮০ পয়সা বা ৯.৯৪ শতাংশ।
ইনটেকের ২ টাকা ৮০ পয়সা বা ৯.৯৩ শতাংশ দর বৃদ্ধি হওয়ায় শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে।
এছাড়া, আজ ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- লাভেলো আইসক্রিমের ৯.০৮ শতাংশ, ওয়ালটনের ৮.৭৩ শতাংশ, সিনোবাংলার ৮.১৯ শতাংশ, ইন্ট্রাকো রি-ফুয়েলিং স্টেশনের ৮ শতাংশ, চার্টার্ড লাইফের ৭.৮৯ শতাংশ, বিডিকম অনলাইনের ৭.১৪ শতাংশ ও ব্রাক ব্যাংকের ৭.১৪ শতাংশ দর বেড়েছে।