ঢাকা, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬, ৬:০৯ অপরাহ্ন

২৮১ কোম্পানির দর বৃদ্ধি, বেড়েছে লেনদেনও

সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের বড় উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ২৮১ কোম্পানির দর বেড়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার ডিএসইতে ১ হাজার ১৩২ কোটি ৩১ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। আজ ডিএসইতে আগের দিন থেকে ১৬০ কোটি ৭৯ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে ৯৭১ কোটি  ৫২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

সপ্তাহের শেষ কর্মদিবসে ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স  ৭৪ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৫১৭ পয়েন্টে অবস্থান করছে। অন্য সূচকগুলোর মধ্যে- ডিএসই–৩০ সূচক ৪০ পয়েন্ট বেড়ে ২  হাজার ১৫৬ পয়েন্টে  অবস্থান করছে। এছাড়া ডিএসইএস বা শরীয়াহ সূচক ১৮ পয়েন্ট বেড়েছে।

আজ ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৮১টির, দর কমেছে ৮৬টির এবং দর অপরিবর্তীত রয়েছে ৩১টির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ সিএসই সার্বিক সূচক সিএসপিআই ১৫৫ পয়েন্ট বেড়েছে। এদিন সিএসইতে ২৪ কোটি ২৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন