ঢাকা, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ১২:০৫ অপরাহ্ন

রেনাটা সহ লেনদেনের শীর্ষ তালিকায় যারা

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় উঠে এসেছে রেনাটা পিএলসি। কোম্পানিটির আজ ২২ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সূত্র জানায়, আজ ডিএসইতে কোম্পানিটির ৫ হাজার ২৯৯ বার হাতবদল হয়েছে।

লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে সিটি ব্যাংক পিএলসি। কোম্পানিটির ২২ কোটি ১১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সোনালী পেপার ২১ কোটি ৮ লাখ টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে রয়েছে।


লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে ব্রাক ব্যাংক ১৯ কোটি ১৪ লাখ, কাশেম ইন্ডাস্ট্রিজ ১৮ কোটি ২৫ লাখ, ওরিয়ন ইনফিউশন ১৮ কোটি, সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ ১৬ কোটি ৯৫ লাখ, বিকন ফার্মা ১৬  কোটি ৭১ লাখ, ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্কসের ১৫ কোটি ৭৬ লাখ ও ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ১৫ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ