ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট) দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে এসেছে ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্কস লিমিটেড।
এদিন কোম্পানিটির দর আগের দিনের তুলনায় ৯ টাকা ৬০ পয়সা বা ৯.৯৯ শতাংশ বেড়েছে।
আজ কোম্পানিটির শেয়ার সর্বশেষ ১০৫ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়।
দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা এইচ.আর টেক্সটাইলের দর বেড়েছে আগের দিনের তুলনায় ২ টাকা ৮০ পয়সা বা ৯.৮২ শতাংশ।
এনার্জি প্যাক পাওয়ার ২ টাকা বা ৯.৭৬ শতাংশ দর বৃদ্ধি হওয়ায় শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে।

এছাড়া, আজ ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- বেস্ট হোল্ডিংসের ৯.৬৩ শতাংশ, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড ৯.৫৯ শতাংশ, ইনটেকের ৯.৩০ শতাংশ, রেনাটার ৮.৭৪ শতাংশ, ওয়াটা কেমিক্যালের ৮.৭৪ শতাংশ, ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ৭.৯১ শতাংশ ও ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ডের ৭.৩৫ শতাংশ দর বেড়েছে।


















