ঢাকা, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬, ২:৪৩ অপরাহ্ন

২ কোম্পানির নাম পরিবর্তন

পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানির নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কোম্পানি দুইটির নাম পরিবর্তনের প্রস্তাব অনুমোদন করেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানি দুইটি হচ্ছে-ইন্ট্রাকো রি-ফুয়েলিং স্টেশন ও জিএসপি ফিন্যান্স লিমিটেড।

ইন্ট্রাকো রিফুয়েলিং

কোম্পানিটি নাম সংশোধন করে ইন্ট্রাকো রি-ফুয়েলিং স্টেশন লিমিটেড এর পরিবর্তে ইন্ট্রাকো রি-ফুয়েলিং স্টেশন পিএলসি করা হয়েছে।

জিএসপি ফিন্যান্স

কোম্পানিটি নাম সংশোধন করে জিএসপি ফিন্যান্স ফিন্যান্স কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড এর পরিবর্তে জিএসপি ফিন্যান্স কোম্পানি (বাংলাদেশ) পিএলসি করা হয়েছে।

বৃহস্পতিবার ২৮ আগস্ট থেকে কোম্পানি দুইটি নতুন নামে লেনদেন করবে ডিএসইতে। নাম পরিবর্তন ছাড়া অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে কোম্পানিগুলো।

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন