পুঁজিবাজারে তালিকাভুক্ত সিটি ব্যাংক পারপেচ্যুয়াল বন্ড ইউনিটহোল্ডারদের জন্য মুনাফা ঘোষণা করেছে। বন্ডটির ইউনিটহোল্ডাররা ১০ শতাংশ হারে মুনাফা পাবে।
বন্ডটির ইস্যুয়ার সিটি ব্যাংক পিএলসি এ তথ্য জানিয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, বন্ডটি ২৮ ফেব্রুয়ারি, ২০২৫ থেকে ১ সেপ্টেম্বর, ২০২৫ অর্ধবার্ষিকী সময়ের জন্য ১০ শতাংশ হারে মুনাফা রেট ঘোষণা করেছে।
মুনাফা বরাদ্দের জন্য বন্ডটি রেকর্ড ডেট ঘোষণা করেনি।



















