ঢাকা, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ১:৩৭ অপরাহ্ন

বাণিজ্যিক ভবন কিনবে ডাচ-বাংলা ব্যাংক

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ডাচ বাংলা ব্যাংক বাণিজ্যিক ভবন কেনার সিদ্ধান্ত নিয়েছে। ব্যাংকটি হেড অফিসের জন্য ভবন কিনবে।

গতকাল ২৬ আগস্ট কোম্পানির পরিচালনিা পর্ষদের সভায় ভবন কেনার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে।

ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, ব্যাংকটি ২১.৫ তলা বিশিষ্ট বাণিজ্যিক ভবন কিনবে মতিঝিলে। ব্যাংকটি মোট ২ লাখ ৭ হাজার ৩৪০ বর্গফুট জায়গা কিনবে। জমি কিনতে ব্যাংকটির মোট ১ হাজার ১৬  কোটি ২১ লাখ টাকা ব্যয় হবে।

বাংলাদেশ ব্যাংকের অনুমতি পেলে ব্যাংকটি করেপারেট হেড অফিসের জন্য বানিজ্যিক ভবন কিনতে পারবে।

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন