পুঁজিবাজারে তালিকাভুক্ত ইসলামী ব্যাংক পারপেচ্যুয়াল বন্ড ইউনিটহোল্ডারদের জন্য মুনাফা সংক্রান্ত তথ্য প্রকাশ করেছ। বন্ডটির ইউনিটহোল্ডাররা ৭.২৩ শতাংশ মুনাফা পাবে।
বন্ডটির ইস্যুয়ার ইসলামী ব্যাংক পিএলসি এ তথ্য জানিয়েছে।
সূত্র জানায়, বন্ডটি ৩১ ডিসেম্বর,২০২৪ সমাপ্ত সময়ের জন্য ৭.২৩ শতাংশ হারে মুনাফা রেট ঘোষণা করেছে।
মুনাফা বরাদ্দের জন্য বন্ডটি রেকর্ড ডেট ২৩ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছে। মুনাফা বরাদ্দের তারিখ আগামী ৩০ কর্মদিবসের মধ্যে ব্যাংকটি জানাবে।