ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে মঙ্গলবার ৪৩টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। কোম্পানিগুলোর মোট ১৯ কোটি ২৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে সেন্ট্রাল ইন্স্যুরেন্স লিমিটেডের। এদিন কোম্পানিটির ৩ কোটি ২৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে
লাভেলো আইসক্রিম ১ কোটি ৬১ লাখ টাকার শেয়ার লেনদেন করে দ্বিতীয় স্থানে রয়েছে।
প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের ১ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে।
অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে- এশিয়াটিক ল্যাবরেটরিজের ১ কোটি ৮ লাখ, সী পার্ল বীচ ১ কোটি ১২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।