ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার ২১৫টি কোম্পানির দরপতন হয়েছে। এদিন সবচেয়ে বেশি দরপতন হয়েছে ফ্যাস ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ শেয়ারটির দর ২০ পয়সা বা ১০ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ১ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়।
দরপতন তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফিন্যান্স লিমিটেড। আজ কোম্পানিটির দর ২০ পয়সা বা ৯.৫২ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ১ টাকা ৯০ পয়সা লেনদেন হয়।
দরপতন তালিকার তৃতীয় স্থানে রয়েছে প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। আজ কোম্পানিটির দর ৯.৩৮ শতাংশ কমেছে।

দরপতনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- সহিৃদ ইন্ডাস্ট্রিজের ৯.৩৭ শতাংশ, ইন্টারন্যাশনাল লিজিং ফিন্যান্সিয়াল সার্ভিসেস ৯.০৯ শতাংশ, বিআইএফসির ৮.৮৮ শতাংশ, তাল্লু স্পিনিংয়ের ৮.৬২ শতাংশ, জিএসপি ফিন্যান্সের ৮.৩৩ শতাংশ, ফারইস্ট ফাইন্যান্সের ৮ শতাংশ ও গ্লোবাল ইসলামী ব্যাংকের ৮ শতাংশ দর কমেছে।


















