ঢাকা, বুধবার, ৪ মার্চ ২০২৬, ৪:৪৯ অপরাহ্ন

নাম পরিবর্তন করেছে গ্লোবাল ইন্স্যুরেন্স

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি গ্লোবাল ইন্স্যুরেন্স লিমিটেড নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কোম্পানিটির নাম পরিবর্তনের প্রস্তাব অনুমোদন করেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিটি নাম সংশোধন করে গ্লোবাল ইন্স্যুরেন্স লিমিটেড এর পরিবর্তে গ্লোবাল ইন্স্যুরেন্স পিএলসি করা হয়েছে।

আজ মঙ্গলবার ২৬ আগস্ট থেকে কোম্পানিটি নতুন নামে লেনদেন করছে ডিএসইতে। নাম পরিবর্তন ছাড়া অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে কোম্পানিটি।

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন