ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার লেনদেনের দেড় ঘণ্টার মধ্যে বিক্রেতা শূন্য হয়ে পড়েছে ৩ বীমা কোম্পানির শেয়ারে। এতে কোম্পানিগুলো হল্টেড হয়ে মূল্য স্পর্ষ করছে সার্কিট ব্রেকারে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হচ্ছে- রিপাবলিক ইন্স্যুরেন্স, সেন্ট্রাল ইন্স্যুরেন্স ও কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স লিমিটেড।
জানা গেছে, সোমবার বেলা ১টা পরযন্ত ডিএসইতে রিপাবলিক ইন্স্যুরেন্সের স্ক্রিনে ১৫ লাখ ৯৭ হাজার ২টি শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য রয়েছে। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৩৩ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়।
আলোচ্য সময়ে সেন্ট্রাল ইন্স্যুরেন্সের স্ক্রিনে ৪ লাখ ৭৫ হাজার ৮৭৪টি শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য রয়েছে।আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৪৮ টাকা দরে লেনদেন হয়।

একই সময়ে কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের স্ক্রিনে অসংখ্য ক্রেতা থাকলেও বিক্রেতা নেই।


















