ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার মূল্য সূচকের ব্যাপক উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ২৩৮টি কোম্পানির দর বেড়েছে। তবে আজ ডিএসইতে টাকার অংকে লেনদেন কিছুটা কমেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সোমবার ডিএসইতে ১ হাজার ১৭৭ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। আজ ডিএসইতে আগের দিন থেকে ২২ কোটি ৪৯ লাখ টাকা কম লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে ১ হাজার ২০০ কোটি ২৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসে ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স ৬৬ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৪৫৫ পয়েন্টে অবস্থান করছে। অন্য সূচকগুলোর মধ্যে- ডিএসই–৩০ সূচক ২৭ পয়েন্ট বেড়ে ২ হাজার ১২৮ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএসইএস বা শরীয়াহ সূচক ৯ পয়েন্ট বেড়েছে।
আজ ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৩৮টির, দর কমেছে ১১৪টির এবং দর অপরিবর্তীত রয়েছে ৪৪টির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ সিএসই সার্বিক সূচক সিএসপিআই ১৭০ পয়েন্ট বেড়েছে। এদিন সিএসইতে ৫০ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।


















