পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি লংকাবাংলা ফিন্যান্সের বোর্ড সভা স্থগিত করা হয়েছে। কোম্পানিটির বোর্ড সভা আজ ২৪ আগস্ট বিকাল ৩টায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, কোম্পানিটি পরবর্তী নোটিসের মাধ্যমে বোর্ড সভার নতুন তারিখ ও সময় জানাবে।
কোম্পানিটির সভায় ৩১ ডিসেম্বর,২০২৪ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পরযালোচনা ও প্রকাশ করা হবে। একই সভায় কোম্পানিটির প্রথম দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পরযালোচনা ও প্রকাশ করা হবে।
কোম্পানিটি ২০২৩ সালে শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।