ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রবিবার লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় উঠে এসেছে মালেক স্পিনিং মিলস। কোম্পানিটির আজ ৩৭ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
সূত্র জানায়, আজ ডিএসইতে কোম্পানিটির ৪ হাজার ৯৫৪ বার হাতবদল হয়েছে।
লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে বেক্সিমকো ফার্মা লিমিটেড। কোম্পানিটির ৩৪ কোটি ২৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
বাংলাদেশ শিপিং কর্পোরেশন ৩১ কোটি ১৬ লাখ টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে বীচ হ্যাচারির ২৮ কোটি ৮৯ লাখ, আলিফ ইন্ডাস্ট্রিজ ২৬ কোটি, সী পার্ল বীচ ২৪ কোটি ৩৯ লাখ, সেন্ট্রাল ইন্স্যুরেন্স ২২ কোটি ২ লাখ, ওরিয়ন ইনফিউশন ১৮ কোটি ৮৭ লাখ ও সিটি ব্যাংক ১৮ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।