ঢাকা, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ৩:০৭ অপরাহ্ন

বিএমবিএ’র নির্বাচন কমিটির সভাপতি হলেন মুহাম্মদ এ হাফিজ

বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স এসোসিয়েশন (বিএমবিএ) ২০২৬-২০২৭ মেয়াদের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে তিন সদস্য বিশিষ্ট একটি নির্বাচন বোর্ড গঠন করেছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন বিএমবিএ’র সাবেক সভাপতি মুহাম্মদ এ হাফিজ।

গত ১৪ আগস্ট, বৃহস্পতিবার বিএমবিএ’র ১৩৭তম কারযনির্বাহী কমিটির সভায় সংগঠনটির সর্বসম্মতিক্রমে একটি নির্বাচন বোর্ড গঠন করা হয়।

সংগঠনটির পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

নির্বাচনী বোর্ডের সদস্যরা হলেন- চেয়ারম্যান, মুহাম্মদ এ হাফিজ, বিএমবিএর সাবেক সভাপতি। সদস্য, অমিতা পোদ্দার, ম্যানেজিং ডিরেক্টর ও প্রধান নির্বাহী কর্মকর্তা অ্যারায়েন্স ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড ও কামরুন নাহার প্রধান নির্বাহী কর্মকর্তা, এনবিএল ক্যাপিটাল অ্যান্ড ইক্যুয়িটি ম্যানেজমেন্ট লিমিটেড।

উল্লেখ্য, মুহাম্মদ এ হাফিজ অনলাইন নিউজপোর্টাল বিজনেস আই বাংলাদেশের উপদেষ্টা।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন