সদ্য সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে মোট ৮৪ কোটি ১৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যার মধ্যে ব্লক মার্কেটের শীর্ষ ১০ কোম্পানির লেনদেনের পরিমাণ ৪৫ কোটি ৯৮ লাখ টাকা।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক বাজার পরযালোচনায় এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, গত সপ্তাহে ব্লক মার্কেটে এশিয়াটিক ল্যাবরেটরিজের ১৭ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার শীর্ষে রয়েছে। তালিকার দ্বিতীয় স্থানে থাকা ফাইন ফুডস ৭ কোটি ৩০ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।
পূবালী ব্যাংক ৬ কোটি ৬ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
ব্লক মার্কেটে লেনদেন করা সেরা কোম্পানিগুলোর মধ্যে ওরিয়ন ইনফিউশন ৪ কোটি ৯২ লাখ, সী পার্ল বীচ ৩ কোটি ৬৪ লাখ, সিটি ব্যাংক ৩ কোটি ৪৬ লাখ, স্কয়ার ফার্মা ২ কোটি ৭৯ লাখ, ডমিনেজ স্টিল ২ কোটি ৭২ লাখ, স্ট্যান্ডার্ড ব্যাংক ২ কোটি ৭২ লাখ ও আল-হাজ্ব টেক্সটাইল ২ কোটি ২৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।