ঢাকা, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৮:০০ পূর্বাহ্ন

চেলসির বড় জয়

নতুন মৌসুমের প্রথম ম্যাচেই হোঁচট খাওয়ার ধাক্কা সামলে ওঠার আভাস দিয়েছে চেলসি। ইংলিশ প্রিমিয়ার লিগে দ্বিতীয় ম্যাচেই বড় জয় পেয়েছে বিশ্ব চ্যাম্পিয়নরা।

প্রথম ম্যাচে ক্রিস্টাল প্যালেসের সঙ্গে গোলশূন্য ড্র করা চেলসি শুক্রবার রাতে ওয়েস্ট হামকে তাদেরই মাঠে উড়িয়ে দিয়েছে ৫–১ গোলে।

ম্যাচের শুরুতেই অবশ্য গোল খেয়ে বসে চেলসি। পরে ওয়েস্ট হামের জালে একে একে পাঁচবার বল জড়ায় ব্লুজ খ্যাত দলটি। একে একে স্কোরবোর্ডে নাম তোলেন হোয়াও পেদ্রো, পেদ্রো নেতো, এনসো ফের্নান্তেস, মইসে কেইসেদো ও ত্রেভো কালোবাহ।

চেলসির গোল পাঁচটি হয়েছে ১৫ থেকে ৫৮ মিনিটের মধ্যে। শেষ আধা ঘণ্টায় জাল পায়নি তারা। তবু বড় জয় নিয়েই মাঠ ছাড়ে দলটি।

একই রাতে ফরাসি লিগ আঁতে উসমান দেম্বেলের পেনাল্টি মিসের পরও জয় পেয়েছে পিএসজি। বর্তমান চ্যাম্পিয়নদের জয়ে একমাত্র গোলটি করেন ফাবিয়ান রুইজ।

এ নিয়ে নতুন লিগ মৌসুমে দুই ম্যাচেই জয় পেল ইউরোপ চ্যাম্পিয়নরা।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ