ঢাকা, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ৩:২৬ অপরাহ্ন

খাতভিত্তিক লেনদেনের শীর্ষে ওষুধ-রসায়ন খাত

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সমাপ্ত সপ্তাহে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ওষুধ খাতে। গত সপ্তাহে ডিএসইতে মোট লেনদেনের ১৭.৭ শতাংশ রয়েছে ওষুধ খাতের অবদান।

ইবিএল সিকিউরিটিজের বাজার পরযালোচনায় এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, খাতভিত্তিক লেনদেনের দ্বিতীয় স্থানে রয়েছে বস্ত্র খাত। এই খাতে ১১.৬ শতাংশ লেনদেন হয়েছে।

তৃতীয় সর্বোচ্চ ব্যাংক খাতে ১১.৫ শতাংশ লেনদেন হয়েছে।

খাতভিত্তিক লেনদেনের মধ্যে- প্রকৌশল খাতে ৯ শতাংশ, খাদ্য খাতে ৮.৬ শতাংশ, বিবিধ খাতে ৭.১ শতাংশ, কাগজ খাতে ৫.২ শতাংশ, সাধারণ বীমা খাতে ৪.৮ শতাংশ,  জ্বালানি-বিদ্যুৎ খাতে ৪.৮ শতাংশ, আইটি খাতে ৪ শতাংশ, জীবন বীমা খাতে ৩.১ শতাংশ, আর্থিক খাতে ২ শতাংশ, সো খাতে ১.৮ শতাংশ, টেলিকমিউনিকেশন খাতে ১.৭ শতাংশ, ট্যানারি খাতে ১.৪ শতাংশ, ভ্রমণ খাতে ১.৩ শতাংশ, মিউচ্যুয়াল ফান্ড খাতে ১.২ শতাংশ,পাট খাতে ১.১ শতাংশ, সিরামিক খাতে ১ শতাংশ ও সিমেন্ট খাতে ১ শতাংশ লেনদেন হয়েছে।

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন