সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১২৯টি বা ৩৩ শতাংশ কোম্পানির দরপতন হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি দর কমেছে এক্সিম ব্যাংক পিএলসির।
সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার দর ১৭.৬৯ শতাংশ কমে ৪ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়। সপ্তাহের শুরুতে শেয়ারটির দর ছিল ৫ টাকা ৬০ পয়সা।
তালিকার দ্বিতীয় স্থানে থাকা ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ১৩.১৬ শতাংশ দর কমে সর্বশেষ ৩ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়। সপ্তাহের শুরুতে কোম্পানিটির শেয়ার দর ছিল ৩ টাকা ৮০ পয়সা।
তালিকার তৃতীয় স্থানে থাকা সোস্যাল ইসলামী ব্যাংক ১১.৫৯ শতাংশ দর কমেছে।
সাপ্তাহিক দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- প্রিমিয়ার লিজিংয়ের ১০.৭১ শতাংশ, এআইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড ১০.৬৪ শতাংশ, ফনিক্স ফাইন্যান্স ৮.৫৭ শতাংশ, জিএসপি ফাইন্যান্স ৮.৫১ শতাংশ, সিএপিএম বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ড ৭.৮৭ শতাংশ, ফ্যাস ফিন্যান্স ৭.৬৯ শতাংশ ও গ্লোবাল ইসলামী ব্যাংকের ৬.৯০ শতাংশ দর কমেছে।



















