সমাপ্ত সপ্তাহে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২৪১টি বা ৬১ শতাংশ কোম্পানির দর বেড়েছে। এর মধ্যে গত সপ্তাহে সবচেয়ে বেশি দর বেড়েছে ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্কস লিমিটেডের।
সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৪৭.২৬ শতাংশ। আগের সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর ছিল ৭২ টাকা ৬০ পয়সা ; যা গত সপ্তাহে ৪৯ টাকা ৩০ পয়সায় দাঁড়িয়েছে।
তালিকার দ্বিতীয় স্থানে থাকা মেঘনা সিমেন্টের দর ২৮.৩৩ শতাংশ বেড়েছে। আগের সপ্তাহে কোম্পানিটির সর্বশেষ শেয়ার দর ৪২ টাকা ছিল ; যা গত সপ্তাহে ৫৩ টাকা ৯০ পয়সায় দাঁড়িয়েছে।
তালিকার তৃতীয় স্থানে থাকা বিডি অটোকার্সের ২৬.৪৩ শতাংশ শেয়ার দর বেড়েছে।
সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে জিকিউ বলপেনের ২৬.১৫ শতাংশ, শ্যামপুর সুগারের ২৪.৫৩ শতাংশ, জিলবাংলা সুগারের ২২.৫৯ শতাংশ, জাহিন টেক্সটাইলের ২১.৯৫ শতাংশ, সোনালী পেপারের ২০.৭৪ শতাংশ, আজিজ পাইপসের ও টেকনো ড্রাগসের ১৮.৭৩ শতাংশ দর বেড়েছে।



















