ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় উঠে এসেছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন। কোম্পানিটির আজ ৩০ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
সূত্র জানায়, আজ ডিএসইতে কোম্পানিটির ৫ হাজার ৬৩৩ বার হাতবদল হয়েছে।
লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে বীচ হ্যাচারি লিমিটেড। কোম্পানিটির ২৩ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ওরিয়ন ইনফিউশন ২২ কোটি ৬০ লাখ টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্কসের ২১ কোটি ৮৯ লাখ, সোনালী পেপারের ১৯ কোটি ২ লাখ, ক্রিস্টাল ইন্স্যুরেন্সের ১৫ কোটি ৪৭ লাখ, বেক্সিমকো ফার্মার ১৫ কোটি ২৩ লাখ, এশিয়াটিক ল্যাবরেটরিজের ১৩ কোটি ১৩ কোটি ৬৯ লাখ, টেকনো ড্রাগের ১২ কোটি ৫৬ লাখ ও আলিফ ইন্ডাস্ট্রিজের ১২ কোটি ১৫ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।