ঢাকা, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬, ৪:০৯ অপরাহ্ন

ব্লক মার্কেটে ১২ কোটি টাকার লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে বৃহস্পতিবার ১২টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। কোম্পানিগুলোর মোট ১২ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে সী পার্ল বীচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেডের। এদিন কোম্পানিটির ৩ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে

স্ট্যান্ডার্ড ব্যাংক ২ কোটি ৩২ লাখ টাকার শেয়ার লেনদেন করে দ্বিতীয় স্থানে রয়েছে।

আল-হাজ্ব টেক্সটাইল ৫৭ লাখ টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে।

অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে- এমজেএল বিডি ৫৫ লাখ,মুন্নু ফেব্রিক্স ৫০ লাখ, এক্সপ্রেস ইন্স্যুরেন্স ৪২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন