ঢাকা, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ৪:৪১ অপরাহ্ন

দর বৃদ্ধির শীর্ষে ফের ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্কস

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বৃহস্পতিবারও (২০ আগস্ট) দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে এসেছে ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্কস লিমিটেড।

এদিন কোম্পানিটির দর আগের দিনের তুলনায়  ৬ টাকা ৬০ পয়সা বা  ১০ শতাংশ বেড়েছে।

আজ কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৭২ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়।

দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা সমতা লেদার কমপ্লেক্সের দর বেড়েছে আগের দিনের তুলনায় ৯ টাকা ৪ পয়সা বা ৯.৯২ শতাংশ।

স্যালভো কেমিক্যাল ইন্ডাস্ট্রিজের কোম্পানির ২ টাকা ৭০ পয়সা বা ৯.৮৯ শতাংশ দর বৃদ্ধি হওয়ায় শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে।

এছাড়া, আজ ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- লিগ্যাসি ফুটওয়্যারের ৯.২৭ শতাংশ, কে অ্যান্ড কিউ ৮.৭৪ শতাংশ, সোনালী পেপারের ৮.৭২ শতাংশ, বিডি অটোকার্সের ৮.৩২ শতাংশ, জিকিউ বলপেনের ৮.৩০ শতাংশ, রহিম টেক্সটাইলের ৭.৪৫ শতাংশ রহিমা ফুডের ৬.৫৯ শতাংশ দর বেড়েছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ