পুঁজিবাজারে তালিকাভুক্ত গ্লোবাল ইসলামী ব্যাংকের ১১তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে ১৯ আগস্ট। কোম্পানিটির এজিএমে শেয়ারহোল্ডাররা ৩১ ডিসেম্বর,২০২৩ সমাপ্ত হিসাব বছরের ঘোষিত ’নো ডিভিডেন্ড’ অনুমোদন করেছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, ব্যাংকটি প্রথমে ৩১ ডিসেম্বর,২০২৩ সমাপ্ত হিসাব বছরের জন্য ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছিল। পরে ব্যাংকটি আবার লভ্যাংশের সিদ্ধান্ত বাতিল করে।
এর ফলে এজিএমে শেয়অরহোল্ডাররো লভ্যাংশ ঘোষণার সিদ্ধান্তকে প্রত্যাহার করে ‘নো ডিভিডেন্ড অনুমোদন দিয়েছে।



















