পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানির লেনদেন আগামীকাল ২১ আগস্ট, বৃহস্পতিবার রেকর্ড ডেটের কারণে বন্ধ থাকবে।
কোম্পানিগুলো হচ্ছে- পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স ও ম্যারিকো বাংলাদেশ লিমিটেড।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, আজ বুধবার কোম্পানিগুলোর লেনদেন স্পট মার্কেটে শেষ হবে।
উল্লেখ, রেকর্ড ডেটের পর আগামী ২৪ আগস্ট, রবিবার কোম্পানিগুলোর লেনদেন পুনরায় চালু হবে।