ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় উঠে এসেছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন। কোম্পানিটির আজ ৩৫ কোটি ৪১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
সূত্র জানায়, আজ ডিএসইতে কোম্পানিটির ৬ হাজার ১০৩ বার হাতবদল হয়েছে।
লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে বীচ হ্যাচারি লিমিটেড। কোম্পানিটির ২৭ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
বেক্সিমকো ফার্মার ২৭ কোটি ২৫ লাখ টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে সিটি ব্যাংকের ২২ কোটি ৮৭ লাখ, টেকনো ড্রাগের ২০ কোটি ৮৯ লাখ, ওরিয়ন ইনফিউশনের ১৮ কোটি ৮৯ লাখ, বিকন ফার্মার ১৭ কোটি ১৩ লাখ, সোনালী পেপারের ১৫ কোটি ৮১ লাখ, আলিফ ইন্ডাস্ট্রিজের ১৫ কোটি ২৬ লাখ ও মালেক স্পিনিংয়ের ১৩ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।



















