জুলাই শহীদ পরিবার ও আহত ব্যক্তিরা আজ মঙ্গলবার (১৯ আগস্ট) সচিবালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন।
তাঁরা অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুলের পদত্যাগ দাবি করেন।
সকালে প্রথমে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ শেষে বেলা সাড়ে ১২টার দিকে তাঁরা মিছিল নিয়ে সচিবালয়ের ২ নম্বর ফটকের সামনে গিয়ে অবস্থান নেন।
এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এসময় আন্দোলনকারীরা নানা স্লোগান দেন— “পদত্যাগ চাই, আসিফ নজরুলের পদত্যাগ চাই”, “দফা এক দাবি এক, আসিফ নজরুলের পদত্যাগ”, “আমার ভাই কবরে, খুনি কেন বাইরে”, “আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না” ইত্যাদি।
অবস্থানকারীরা অভিযোগ করেন, জুলাই গণহত্যার আসামিরা অর্থের বিনিময়ে জামিন পাচ্ছে। অথচ আইন উপদেষ্টা কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছেন না। তাঁদের দাবি, অবিলম্বে উপদেষ্টার পদত্যাগ নিশ্চিত করতে হবে, পাশাপাশি বিচারকদেরও অপসারণ করতে হবে।
এসময় পুলিশ আন্দোলনকারীদের সচিবালয়ের দিকে অগ্রসর হতে বাধা দেয়। এতে ধস্তাধস্তির ঘটনা ঘটে। অভিযোগ ওঠে, পুলিশ শহীদ পরিবারের সদস্যদের গালি ও লাথি দিয়েছে।
শহীদ আহনাফের মা সাফাত সিদ্দিকী বলেন, “আমাদের অপমান করা হয়েছে। আমরা ন্যায্য দাবি আদায় করেই ছাড়ব।