ঢাকা, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬, ৪:০৫ অপরাহ্ন

ব্লক মার্কেটে ১৮ কোটি টাকার লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে মঙ্গলবার ২৭টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। কোম্পানিগুলোর মোট ১৮ কোটি ৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেডের। এদিন কোম্পানিটির ৪ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে

ওরিয়ন ইনফিউশন ৩ কোটি ৮২ লাখ টাকার শেয়ার লেনদেন করে দ্বিতীয় স্থানে রয়েছে।

ব্রাক ব্যাংক ১ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে।

অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে- ডমিনেজ স্টিল ১ কোটি ৪০ লাখ, ডিবিএইচ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ১ কোটি ৩০ লাখ, ম্যারিকো ১ কোটি ২৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন