ঢাকা, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ৬:৩৯ অপরাহ্ন

বেক্সিমকো ফার্মা সহ লেনদেনের শীর্ষ তালিকায় যারা

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় উঠে এসেছে বেক্সিমকো ফার্মা। কোম্পানিটির আজ ৪৭ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সূত্র জানায়, আজ ডিএসইতে কোম্পানিটির ৬ হাজার ৩৪০ বার হাতবদল হয়েছে।

লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে  বাংলাদেশ শিপিং কর্পোরেশন। কোম্পানিটির ৪৩ কোটি ২৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বীচ হ্যাচারি ৩৬ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে রয়েছে।


লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে ওরিয়ন ইনফিউশন ২৪ কোটি ৯৫ লাখ, সোনালী পেপার ১৯ কোটি ৮৭ লাখ, আলিফ ইন্ডাস্ট্রিজ ১৯ কোটি ৫১ লাখ, এশিয়াটিক ল্যাবরেটরিজ ১৯ কোটি ৪৫ কোটি, সিটি ব্যাংক ১৮ কোটি ৮১ লাখ, ইস্টার্ণ হাউজিং ১৭ কোটি ১৫ লাখ ও মালেক স্পিনিং ১৭ কোটি ১ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ