ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) অল্টারনেটিভ বোর্ড ( এটিবি) প্লাটফর্মে লেনদেন শুরু করবে রানার অটো সাসটেইনঅ্যাবিলিটি বন্ড। আগামীকাল (২০ আগস্ট) ডিএসইর এটিবি প্লাটফর্মে ‘পি’ ক্যাটাগরিতে লেনদেন শুরু করবে বন্ডটি।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, বন্ডটির ট্রেডিং কোর্ড হবে “RAPLCSBOND”। বন্ডটির স্ক্রিপ কোড হবে ৫৫০০৭।
বন্ডটির ইস্যুয়ার হিসেবে কাজ করছে রানার অটোমোবাইলস পিএলসি। বন্ডটির ইস্যু মূল্য ১০ লাখ টাকা। বন্ডটির প্রতি ইউনিট ফেসভ্যালু ১০ লাখ টাকা। এই বন্ডের মেয়াদ ৪ বছর ১১ মাস। বন্ডটির ইস্যুর তারিখ ২৬ জুলাই,২০২৩। কুপন রেট ৮.৭৬ শতাংশ।
রানার অটোর বন্ডটি অর্ধবার্ষিকীতে মুনাফা ঘোষণা করবে। বন্ডটির ধরণ: আনসিকিউরড, রিডামবল , নন-কনভার্টেবল, গ্রান্টেড সাসটেইনঅ্যাবিলিটি বন্ড। বন্ডটির আকার ২৬৭ কোটি ৫০ লাখ।
জানা গেছে, গত ১০ আগস্ট বন্ডটি তালিকাভুক্তির অনুমোদন পায়। লেনদেনের প্রথম দুই দিন বন্ডটিতে সার্কিট ব্রেকার থাকবে।