পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি সাফকো স্পিনিংয়ের পরিচালনা পর্ষদ কোম্পানিটির কারখানা বন্ধের মেয়াদ আরও দুই সপ্তাহ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। আগামী ৩০ আগস্ট পরযন্ত কোম্পানিটির উৎপাদন বন্ধ থাকবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, কোম্পানিটির বাণিজ্যক উৎপাদন এখনও সম্পূর্ণ হয়নি। এ কারণে কোম্পানিটি আরও দুই সপ্তাহ উৎপাদন বন্ধ রাখবে। কোম্পানিটি ৩১ আগস্ট থেকে স্বাভাবিক লেনদেনে ফিরবে।
জানা গেছে, বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি এবং স্থানীয় বাজারে বস্ত্র খাতের কাঁচামালের উচ্চমূল্যের কারণে কোম্পানিটি তাদের লোকসান কাটিয়ে উঠতে পারেনি। এমতাবস্থায় কোম্পানির ম্যানেজমেন্টে এর আগে আড়াই মাস উৎপাদন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল।
এর আগে গত ৩ ফেব্রুয়ারি সাফকো স্পিনিংয়ের কারখানা পরিদর্শনে গিয়ে বন্ধ পায় ডিএসইর তদন্ত দল।
এরপর ১২ ফেব্রুয়ারি সাফকো স্পিনিং কর্তৃপক্ষ জানায়, তারা কোম্পানির লোকসান কমানোর জন্য গত ১ ফেব্রুয়ারি উৎপাদন বন্ধ করে দিয়েছে। যা দুই মাস বন্ধ থাকবে। এরপরে পরিস্থিতির উন্নতি হলে, পূণরায় উৎপাদন শুরু করা হবে।
উল্লেখ্য, সাফকো স্পিনিং মিলসের চলতি অর্থবছরের ৬ মাসের (জুলাই-ডিসেম্বর ২০২৪) ব্যবসায় ১১৬ শতাংশ পতন হয়েছে।
কোম্পানিটির চলতি অর্থবছরের ৬ মাসে শেয়ারপ্রতি লোকসান হয়েছে (৩.০৯) টাকা। যার পরিমাণ এর আগের বছরের একই সময়ে হয়েছিল মুনাফা ২.৯৯ টাকা।