ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে সোমবার ৪১টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। কোম্পানিগুলোর মোট ১৩ কোটি ৮৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে পূবালী ব্যাংকের। এদিন কোম্পানিটির ২ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে
ফাইন ফুডস ১ কোটি ২৫ লাখ টাকার শেয়ার লেনদেন করে দ্বিতীয় স্থানে রয়েছে।
আল-হাজ্ব টেক্সটাইল ৮৪ লাখ টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে।
অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে- এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড ৬৯ লাখ, ওরিয়ন ইনফিউশন ৬৯ লাখ ১৫ হাজার ও লাভেলো আইসক্রিম ৫৮ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।